
উত্তরপ্রদেশ বিধানসভার ভিতরে বিধায়কদের পান-গুটখার পিকে লাল হয়ে যাওয়া দেওয়াল, মেঝে নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করিয়েছেন স্পিকার সতীশ মহানা। বিধায়কদের এই ধরণের আচরণে চরম বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
ইউপি বিধানসভার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভার সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন স্পিকার। তিনি বলেছেন, সিসিটিভি ফুটেজে অনেক বিধায়কদের বিধানসভার দেওয়াল, মেঝেতে থুতু ফেলতে দেখা গিয়েছে।
সাধারণ মানুষের কটাক্ষের শিকার হওয়ার সম্ভাবনা থাকায় অবশ্য সেই গুটখাপ্রেমী বিধায়ক নাম প্রকাশ্যে আনেননি সতীশ মহানা। সমস্ত বিধায়কদের প্রতি তাঁর বার্তা, বিধানসভা কক্ষ পরিষ্কার রাখা তাঁদেরই কর্তব্য।
