গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National স্কুলবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম বহু পড়ুয়া

    স্কুলবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম বহু পড়ুয়া

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের ছাপড়ায় স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছে বহু খুদে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ বিহারের রাজধানী পটনা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ছাপরা জেলার অনন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সে সময় একটি বেসরকারি স্কুলের বাস এক খুদে পড়ুয়ার জন্য অনন্তপুরের কাছে অপেক্ষা করছিল। তখনই সামনে থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে বাসটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়ে যায় বাসের একাংশ। সে সময় ওই বাসে বেশ কয়েক জন খুদে পড়ুয়া ছিল। তারাও গুরুতর আহত হয়।
    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।