
আমেরিকার শুল্ক যুদ্ধের পাল্টা দিয়ে আসরে নেমে পড়েছে চিন। সয়াবিন, গম, মাংস ও তুলোর ওপর চড়া শুল্ক বসিয়েছে শি-জিনপিং প্রশাসন।
মোট ২১ বিলিয়ন ডলারের আমদানি শুল্ক বসাতে চলেছে বেজিং। এতেই থেমে থাকেনি চিন। মাকিন তিনটি ফার্ম থেকে সয়াবিন আমদানির লাইসেন্স বাতিল করে দিয়েছে চিন। পাশাপাশি মাকিন মুলুক থেকে কাঠ আমদানিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকায় উৎপাদিত সয়াবিনের প্রায় অর্ধেক পরিমাণই চিনে রফতানি হয়। ২০২৪ সালেই ১২.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল। চিনের এই সিদ্ধান্তে অসুবিধাতেই পড়তে চলেছে আমেরিকা। পয়লা মার্চ আমদানিকত কাঠের উপর তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ২৫ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন মাকিন প্রেসিডেন্ট। এরপরই চিন কাঠ আমদানি বন্ধ করে দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প চিনের ওপরে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন। এর ফলে শুষ্ক বেড়ে ২০ শতাংশ দাঁড়িয়েছে।



