গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National মাফিয়াযুগ অতীত, উত্তরপ্রদেশ বিধানসভায় দাবি যোগী আদিত্যনাথের

    মাফিয়াযুগ অতীত, উত্তরপ্রদেশ বিধানসভায় দাবি যোগী আদিত্যনাথের

    0
    138
    ছবি সৌজন্যে : এক্স
    বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশ থেকে মুছে গিয়েছে মাফিয়ারাজ, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আইনশৃঙ্খলার আমূল পরিবর্তন করার ফলে এখন বিশ্বের বৃহত্তম বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠেছে উত্তরপ্রদেশ, রাজ্যের আইনশঙ্খলার উন্নতির ঢালাও প্রশংসা করেছেন যোগী।
    বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, উত্তরপ্রদেশে আগে মাফিয়াদের দেখলে পলিশ পালাত। অপরাধীদের স্যালুট করতে পলিশ।
    এখন মাফিয়ারা লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না। রাজ্যের আইন-শঙ্খলার উন্নতির উদাহরণস্বরূপ এনসিবির রিপোর্টের কথাও উল্লেখ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।