গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International এক সপ্তাহের পর সুদিন শেয়ার বাজারে

    এক সপ্তাহের পর সুদিন শেয়ার বাজারে

    0
    89
    ছবি সৌজন্যে : সুপ্রিম কোর্ট

    এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা পতনের পর বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে বুধবার ৯০০ পয়েন্টে লাফ দিয়েছে সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও।

    বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে এবার ভালো সময় আসতে চলেছে বাজারে।বাজার রিপোর্ট অনুযায়ী, বুধবার দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। দুপুরে ৯০৮.৬৫ পয়েন্ট বাড়ে সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক শতাংশের বেশি বেড়ে পৌঁছে যায় ৭৩,৮৯৮.৫৮। পাশাপাশি, ২৯৭.৫০ পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে এক শতাংশের বেশি বেড়ে নিফটি পৌঁছে যায় ২২ হাজার ৩৮০.১৫তে। বস্তুতঃ নিফটি ও সেনসেক্সের সূচকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি ৭৩ হাজার ৬৬৫ থেকে ৭৩ হাজার ৮৯৮ পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করছে সেনসেক্স।যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, জেএসডব্লু এনার্জি, আদানি পোর্ট, জিও ফিন্যান্স, হিন্দুস্থান জিঙ্ক লিমিটেড, সেল, আইডিবিআই ব্যাঙ্কের মতো শেয়ারগুলিতে।

    ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলি। পাশাপাশি বাজারে পতন লক্ষ্য করা গিয়েছে বাজাজ ফিনান্স, ডিআইভিআই ল্যাব, ম্যানকাইন্ডের মতো শেয়ারগুলিতে।