গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Lifestyle বাতব্যথায় যা খাবেন

    বাতব্যথায় যা খাবেন

    0
    105
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এখন বাতব্যথা বা আর্থ্রাইটিস পরিচিত একটি রোগ।বিভিন্ন বয়সের মানুষের রোগটি হতে পারে। সাধারণতঃ পায়ের পাতা, হিপ জয়েন্ট, হাত, কোমরের জয়েন্ট বা মেরুদণ্ডে হয়ে থাকে বাতের ব্যথা।

    রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, গাউট, জুভেনাইল আর্থ্রাইটিস, স্পনডাইলো আর্থ্রাইটিস সবচেয়ে বেশি দেখা যায়।ওদিকে,যেকোনো ধরনের ব্যথাতেই জীবনযাপন ও খাদ্যাভ্যাসের ভূমিকা আছে। যাদের বাতের ব্যথা আছে, তাদের উচিত খাবারের বেলায় কিছু সতর্কতা অবলম্বন করা। এখন প্রশ্ন হল বাতের ব্যথায় কি কি খেলে মিলতে পারে উপকার।উত্তর হল,দুধজাত খাবারে যেমন দুধ, দই ও পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে।এগুলো হাড় শক্তিশালী করে। অন্যদিকে,রুই, টুনা ও স্যামন মাছে রয়েছে প্রদাহনাশক ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড। বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত ২ দিন ৮৫ থেকে ১১৩ গ্রাম এ ধরনের মাছ খাওয়া প্রয়োজন।আবার সয়াবিনে রয়েছে ওমেগা- থ্রি ফ্যাটি অ্যাসিড, লো ফ্যাট, উচ্চমানের প্রোটিন ও ফাইবার।সয়াবিন প্রদাহ কমাতে সহায়ক। ওদিকে,আখরোট, পেস্তা ও কাঠবাদামে রয়েছে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক, ভিটামিন-ই ও ফাইবার। অস্টিওআর্থ্রাইটিস ও আর্থ্রাইটিস উভয়ের জন্যই এসব বাদাম বেশ উপকারী। পাশাপাশি,শিমের বীজে রয়েছে প্রোটিন, আয়রন, জিংক ও পটাশিয়াম।বাতের কারণে ফোলাভাব কমাতে এটি খুবই ভালো কাজ করে। এছাড়া,কমলালেবু, পাতিলেবু, মুসম্বি ও আঙুরে রয়েছে প্রচুর ভিটামিন সি। আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত এসব ফল খেলে ব্যথা থেকে অনেকটাই মুক্তি পান। হাড়ের ক্ষতি অনেকটাই কম হয়। একইসঙ্গে,পলিফেনল ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ গ্রিন টি, ব্যথা কমায় ও তরুণাস্থির ক্ষতির মাত্রা কমায়।

    এর অ্যান্টি-অক্সিডেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষতিকর প্রভাব থেকে হাড়কে সুরক্ষা দেয়। আর, ব্রকলি অনেক রোগের ক্ষেত্রে খুব ভালো একটি খাবার। উচ্চমানের ভিটামিন রয়েছে এতে। বিশেষজ্ঞদের মতে ব্রকলি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা কমায়।