যাদবপুর: ব্রাত্য-র নৈরাজ্য তোপ, পাল্টা সৃজন-অধীর

0
98
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ছাত্রদের ডেডলাইনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে দেখতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই ছাত্রছাত্রীদের ডেডলাইন নিয়ে সরব হয়েছেন ব্রাত্য বসু।
তিনি বলেছেন যদি হাসপাতালের আইসিইউ-র বেড থেকে উঠে গিয়ে উপাচার্যকে মিটিং করতে ডেডলাইন দেওয়া হয়। নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। তাতেই অনুমেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি নৈরাজ্য চলছে। শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বাড়ির লোকের সঙ্গে এমনটা হলে তারা কি করতেন। বাইট: ব্রাত্য এদিকে ব্রাত্য বসুর এসএফআইয়ের সমালোচনার জবাব দিতে দেরি করেননি সৃজন ভট্টাচার্য। তিনি বলেছেন শিক্ষামন্ত্রীর গাড়ি রানওভার করে দিচ্ছে একমাত্র লখিমপুর খেরি ছাড়া এই ঘটনা ছাড়া সারা দেশে নজির নেই। ঘটনার পরে নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। এমনকি প্রথম দিনই দুঃপ্রকাশ করে বাবা-মাকে ফোন করা উচিত ছিল। কোনওটিই করেননি শিক্ষামন্ত্রী। তারপরেও ব্রাত্য বসু তৃণমূলের অন্য নেতাদের থেকে ব্যতিক্রমী মন্তব্য করেছেন সৃজন ভট্টাচার্য।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত-র হাসপাতালে ভর্তিকে নাটক বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরি। তাঁর কথায় যেখানে মন্ত্রী নিজে দুঃখপ্রকাশ করছেন, সেখান উপচার্যকে হাসপাতালে ভর্তি করিয়ে তৃণমূল চালাকি করছে, যাতে মামলাটা আরও জোরদার হয়।