
যাদবপুরকাণ্ডের জেরে মিনার্ভা রেপাটারি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী। যাদবপুরের ঘটনার পরে ব্রাত্য বসুর অধীনে শিল্পী হিসেবে আর যুক্ত থাকা সম্ভব নয়।
মিনার্ভার নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সচিবকে ইস্তফাপত্রে উল্লেখ করেছেন অভিনেত্রী। ব্রাত্য বসু মিনার্ভা রেপার্টারির চেয়ারম্যান। শনিবারে যাদবপুর ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্রের আহত হওয়ার পর তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে স্বাগতা চক্রবর্তীর ইস্তফায় ব্রাত্য বসু তাঁকে আরও বড় অভিনেত্রী হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিক্রিয়ায় দিতে গিয়ে বলেছেন স্বাগত চক্রবর্তী যেখানেই যান না কেন ভালভাবে কাজ করুন।








