যুদ্ধবিরতিতে রাজি পুতিন, সাধুবাদ ট্রাম্পের উদ্যোগকে

0
125
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ইউক্রেনের সঙ্গে যদ্ধ বিরতিতে রাজি রাশিয়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পতিনের দফতর।

এদিকে বেলারুশ জানিয়েছে মস্কো-কিভ সম্মত হলে তারা শান্তিবৈঠকের আয়োজন করতে প্রস্তুত। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে হোয়াউট হাউস ছেড়ে চলে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বুধবার ক্রেমলিন জানিয়েছে, আলোচনার প্রস্তাব পেলে তারা সাধারণভাবে ইতিবাচক পদক্ষেপই গ্রহণ করে। ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের পর ট্রাম্পের সঙ্গে তর্কযুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন জেলেনস্কি। এরপর রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পের কাছে একটি চিঠিও পাঠিয়েছিলেন তিনি।

ক্রেমলিনের তরফে বুধবার সেই কথাও জানানো হয়েছে।