গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata সিপিএম-র মহিলা কর্মীদের শ্লীলতাহানি-ছিনতাই, অভিযুক্ত তৃণমূল  

    সিপিএম-র মহিলা কর্মীদের শ্লীলতাহানি-ছিনতাই, অভিযুক্ত তৃণমূল  

    0
    139
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাঘাযতীনে সিপিএম পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বামেদের দাবি, ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এই হামলা চালিয়েছে।

    জানা গিয়েছে, বাঘাযতীন আই ব্লকে ছাত্র-যুবদের বিক্ষোভ চলছিল। সিপিএম-এর দাবি সেই সময় ৯৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শঙ্কর পাল সহ অন্যান্য কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মহিলাদের উপর হামলা চালায়। ঝাঁপিয়ে পড়ে। তাঁদের শ্লীলতাহানি করা হয়। শুধু তাই নয়, মেয়েদের ব্যাগ ছিনতাই করেও পালিয়ে যায়। এরপরই সিপিএম নেতৃত্ব নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছে। এ প্রসঙ্গে, সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেছেন, আই ব্লক মোড়ে পার্টি আফিস রয়েছে। সেখানেই ছাত্র যুবরা যাদবপুরের ঘটনার প্রতিবাদ মিছিল করছিল। সেখানেই তৃণমূলের ছেলে গুণ্ডারা আক্রমণ করে। তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসএফআই ও ডিওয়াইএফআই -এর লোকেরা তাঁর গাড়িটাকে ধাক্কা মারে। প্রতিবাদে তৃণমূলের ছেলেরা ওদের কাগজের কতগুলো রিং ছিল সেগুলো খুলে দিয়েছে।

    আর পার্টি অফিস ভাঙচুর যাদবপুর ও বাঘাযতীনের সংস্কৃতি নয়। যাদবপুর অত্যন্ত শান্ত জায়গা।