গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National দুর্নীতি: রেলে গ্রুপ সি পদে সব নিয়োগ বাতিল

    দুর্নীতি: রেলে গ্রুপ সি পদে সব নিয়োগ বাতিল

    0
    85
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করা হয়েছে। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/ জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবারই সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে নির্দেশিকা পাঠিয়ে একথা জানানো হয়েছে।
    সম্প্রতি চাকরির ক্ষেত্রে বিভাগীয় মনোনয়ন ঘিরে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই নির্দেশিকার জানানো হয়েছে। পরবতী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও জানানো হয়েছে। ঘটনাচক্রে সম্প্রতি বিভাগীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল উত্তর প্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর থেকে।
    কোটির ও বেশি নগদ উদ্ধার করা হয়েছিল। তারপরই এই পদক্ষেপ করা হয়েছে রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে। পাশাপাশি সমস্ত বিভাগীয় পদোন্নতির আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিয়োগ বোর্ড বা আরআরবি-কে