গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

    ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

    0
    100
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা তার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছিল। স্ত্রী ক্লদিয়া এবং মেয়ে দালমার অভিযোগের ভিত্তিতে এখনও মামলা চলছে। এসবের মধ্যেই উঠে এসেছে ম্যারাডোনার পরিবারের চাঞ্চল্যকর দাবি।মাফিয়াদের ভয়ে বাবার মৃত্যুর আসল কারণ জানাতে পারছেন না বলে দাবি করেছেন দালমা।এদিকে ১১ মার্চ আর্জেন্টিনার আদালতে ম্যারাডোনার মৃত্যুর মামলার শুনানি রয়েছে। তার আগে মাফিয়াদের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন প্রয়াত কিংবদন্তি ফুটবলারের মেয়ে।

    এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, মা ভয় পাচ্ছেন। খুব উদ্বিগ্ন রয়েছেন। মাফিয়াদের ভয়ে মুখ খুলতে পারছেন না। কারণ মাফিয়াদের টাকা এবং ক্ষমতা দুই-ই আছে। মাফিয়ারা সবকিছু নিয়ন্ত্রণ করে।মা তাঁকে এসব বলতে নিষেধ করেছেন। কিন্তু তাঁর পক্ষে চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। জানেন কাদের বিরুদ্ধে লড়াই করছেন।

    সবাই সত্যিটা জানুক, তিনি শুধু এটুকু চান।বাবার জন্যই তাঁকে এটা করতে হবে।যোগ করেছেন ম্যারাডোনার মেয়ে দালমা।এদিকে,ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং নার্স মিলিয়ে আট জন রয়েছেন অভিযুক্তের তালিকায়। প্রাথমিক তদন্তের পর ২০২১ সালে ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমকে অনুপযুক্ত বলা হয়। ম্যারাডোনার চিকিৎসার পদ্ধতি ঠিক ছিল না বলেও বলা হয়।