
প্রথমে মধ্যমগ্রাম এরপর কুমোরটুলি ঘাট। পিসিশাশুড়িকে খুনে অভিযুক্ত মা-মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
কিভাবে খুন করা হয়েছিল, খুনের পর কিভাবে পুকুরে বটি, হাতুড়ি ফেলেছিল মা, মেয়ে। এরপর ভ্যানে করে ট্রলিবন্দি দেহ কিভাবে দোলতলায় নিয়ে গিয়েছিলেন। পুরোটাই অভিযুক্ত আরতি ঘোষ এবং ফাল্গুনি ঘোষকে দিয়ে পুনর্নির্মাণ করেছেন তদন্তকারী অফিসাররা। এরপর ২৫ ফেব্রুয়ারি ট্যাক্সি করে কিভাবে কুমোরটুলিতে দেহ নিয়ে যাওয়া হয়েছিল।
বৃহস্পতিবার সেইভাবে মা মেয়েকে ট্যাক্সিতে বসিয়েই তদন্তকারী অফিসাররা কুমোরটুলি ঘাটে নিয়ে যান। এরপর ট্রলি ব্যাগ হাতে কিভাবে গঙ্গার ঘাটে পৌঁছেছিলেন, তাও পুঙ্খানুপুঙ্খ করে দেখান মা-মেয়ে।





