
মালদহে শিক্ষকদের মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদের বাকি পরীক্ষাগুলো কড়া নিরাপত্তায় আলাদা ঘরে দিতে হবে। তবে অভিযুক্ত ছাত্রদের কি শাস্তি হবে তা ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
এমনটাই জানিয়েচেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য। জানা গিয়েছে ৯ পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সার্কিটের ৭টি স্কুল পরিদর্শন করেন চিরঞ্জিত ভট্টাচার্য। সেখানেই চিরঞ্জিত ভট্টাচার্য জানিয়েছেন মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের। চামাগ্রাম হাইস্কুলে শিক্ষকদের মারধরের ঘটনায় জড়িত কামারিটোলা স্কুলের ছাত্ররা। একইসঙ্গে দুই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
একইসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি আরও জানিয়েছেন এবছর পরীক্ষার শেষে যদি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করে তবে কড়া শাস্তির মুখে পড়তে হবে স্কুলকে। স্কুল কর্তৃপক্ষকে ডেকে ক্ষয়ক্ষতির হিসেব দেওয়া হবে। এবং সংশ্লিষ্ট স্কুল থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।
