গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ৫ বছরের মেয়েকে গলা টিপে খুন করে ৪ টুকরো করল বাবা

    ৫ বছরের মেয়েকে গলা টিপে খুন করে ৪ টুকরো করল বাবা

    0
    115
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    প্রতিবেশীর বাড়ি যেতো মেয়ে, সেই রাগে ৫ বছর মেয়েকে শ্বাসরোধ করে খুন করে তার দেহ ৪ টুকরো করার অভিযোগ উঠেছে বাবা’র বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে তাঁদের কাছে খবর আসে যে তানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তল্লাশি শুরু করার পর মেয়েটির দেহাংশর খোঁজ পায় পুলিশ। এরপর একে একে উদ্ধার হয় ৩টি অংশ। স্পষ্ট হয়ে যায় যে তাকে খুনই করা হয়েছে। কিন্তু কে করল খুন, তা বুঝে উঠতে পারছিল না পুলিশ।
    প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, মোহিতের সঙ্গে ঝামেলার কারণে হয়তো তাঁর প্রতিবেশীই তানিকে হত্যা করতে পারে। কিন্তু মোহিতের ওপরই পুলিশ সন্দেহ বাড়ে কারণ সে নাকি বাড়ি ছেড়ে পালিয়েছিল মেয়ে নিখোঁজ হওয়ার পরই। এমনকী ফোনও নিজের সঙ্গে নিয়ে যায়নি। যদিও কিছুদিন পর সে ফিরে এসেই পুলিশের মুখোমুখি হয়। অল্প সময়ের মধ্যেই খুনের কথা স্বীকার করে মোহিত।