গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International লন্ডনে জয়শঙ্করের গাড়ি বিক্ষোভে নিন্দা ব্রিটেনের

    লন্ডনে জয়শঙ্করের গাড়ি বিক্ষোভে নিন্দা ব্রিটেনের

    0
    119
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার নিন্দা জানিয়েছে ব্রিটেন। ব্রিটেন জানিয়েছে, ওই ঘটনায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ।

    এই ধরনের ভীতিপ্রদর্শন বা হুমকি দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করে ব্রিটেন। ঘটনায় পুলিশ ইতিমধ্যে পদক্ষেপ করেছে। ব্রিটেন সফরে আসা কূটনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন এস জয়শঙ্কর। ওই সময়ে চ্যাথাম হাউসের কাছেই রাস্তার উপরে খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন।পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তাঁরা। এস জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তাঁর গাড়ির সামনে পৌঁছে যান।

    এর পর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। ঘটনার তাৎক্ষণিকতা কাটিয়ে উঠতেই কিছু ক্ষণের মধ্যে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।