
ওবিসি শংসাপত্র বাতিল মামলায় এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। অভিযোগ শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর করছে না রাজ্য।
এরপরেই হাইকোর্টের নির্দেশ অবিলম্বে রাজ্যের মুখ্যসচিবকে হাজিরা দিয়ে কেন আদালতের নির্দেশ মানা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে বৃহস্পতিবার। এ বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও গ্রহণ করেছে উচ্চ আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালতের নির্দেশ মানা হয়নি।
১২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্যসচিব।
