গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata এখনও অসুস্থ উপাচার্য, বিক্ষোভ-স্লোগানে দিনভর তপ্তই যাদবপুর

    এখনও অসুস্থ উপাচার্য, বিক্ষোভ-স্লোগানে দিনভর তপ্তই যাদবপুর

    0
    154
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এখনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। তাঁর অন্যান্য টেস্টের রিপোর্ট স্বাভাবিক হলেও ব্লাড প্রেসার পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    আপাতত চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ অনিমেষ করের তত্ত্বাবধানে রয়েছেন ভাস্কর গুপ্ত। এদিকে বৃহস্পতিবার দিনভর থমথমে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার থেকেই রাতভর অরবিন্দভবনের সামনে অবস্থানে রয়েছেন ছাত্রছাত্রীরা। চলেছে পেন ডাউন কর্মসূচি। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি চলছে ডিএসএফ সহ অতিবামপন্থী ছাত্র সংগঠনগুলোর।

    সারাদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ল্যাব বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের একাংশ পরীক্ষা দিতেও আসছেন না।