
ব্যবসায়ীদের বিক্ষোভে অবরুদ্ধ চেয়ারম্যান তালা ভেঙে হরিণঘাটা পুরসভায় ঢুকেছেন। সব্জির আড়ত অন্যত্র সরানোর দাবিতে পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সব্জি বিক্রেতারা।
তাঁদের অভিযোগ হরিণঘাটার ২ নম্বর ব্লকে বেআইনিভাবে তৈরি হওয়া সব্জি আড়তের জেরে ৮০ বছরের পুরনো বাজারের শতাধিক ব্যবসায়ীর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও সব্জি হাটের কারণে হরিণঘাটার রাস্তায় ব্যাপক যানজট হচ্ছে। আটকে পড়ছে অ্যাম্বুলেন্সও। পুরসভাকে বিষয়টি বারবার বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
শনিবার এরই প্রতিবাদে হরিণঘাটা পুরসভায় তালা মেরে বিক্ষোভ দেখান ব্যবসায়ীর। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের সহায়তায় তালা ভেঙে পুরসভায় ঢুকেছেন পুরপ্রধান।
