গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদ অনুগামীদের সংঘর্ষ, নিহত ৭০

    সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদ অনুগামীদের সংঘর্ষ, নিহত ৭০

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগামীদের সঙ্গে সেদেশে সরকারি বাহিনীর সংঘষে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছে। সূত্রে খবর, সিরিয়ার উত্তর-পশ্চিমের লাতাটিয়া প্রদেশে ওই সংঘষের ঘটনা ঘটেছে। আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র এবং আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উপকূলীয় এলাকাগুলোত সংঘর্ষ অব্যাহত রয়েছে।
    গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের সঙ্গে যুক্ত বাহিনীর ওপর এটি সবচেয়ে বড় ধরণের আক্রমণ বলে দাবি করা হয়েছে। এই সংঘর্ষের পর থেকেই ওই এলাকায় কাফু জারি করা হয়েছে।