গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National আর্থিক কেলেঙ্কারি! গ্রেফতার বীরেন্দ্র শেহওয়াগের ভাই বিনোদ

    আর্থিক কেলেঙ্কারি! গ্রেফতার বীরেন্দ্র শেহওয়াগের ভাই বিনোদ

    0
    193
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আর্থিক কেলেঙ্কারির ঘটনায় আদালত অমান্যের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের ভাই বিনোদ। অভিযোগ, বিনোদের সংস্থা জাল্টা ফুড অ্যান্ড বেভারেজেস-এর তরফে দেওয়া ৭কোটি টাকার একটি চেক বাউন্সের ঘটনা ঘটে। সেই মামলায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে বিনোদ শেহওয়াগকে গ্রেফতার করেছে চণ্ডীগড় পুলিশ।
    খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদনও। জানা গিয়েছে, বিনোদ শেহওয়াগের বিরুদ্ধে ৭ কোটি টাকা চেক বাউন্সের একটি মামলা চলছিল নিম্ন আদালতে। দু বছরের পুরানো ওই মামলায় বিনোদকে স্বশরীরে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে বারবার হাজিরা দেওয়ার নির্দেশ অমান্য করেন শেহওয়াগের ভাই। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বিচারক বিনোদকে পলাতক ঘোষণা করেন ও গ্রেফতারের নির্দেশ দেন।
    গত বৃহস্পতিবার ওই মামলায় আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন বিনোদ। তবে সে আর্জিত খারিজ করে দিয়েছে আদালত। আগামী ১০ মাচ তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে।