থানায় মারধরে এবার হাইকোর্টে মামলা এআইডিএসও-র

0
112
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানোয় থানায় তুলে নিয়ে গিয়ে গিয়ে মারধরের অভিযোগে আগেই মামলা করেছে এসএফআই।
এবার মামলা করল এআইডিএসও। পুলিশি নির্যাতনের অবিযোগে এফআইয়ের সুচরিতা দাস মামলা করেছিলেন। এবার মামলা করেছেন ডিএসও নেত্রী সুশ্রীতা সোরেন হাইকোর্টে মামলা করেছেন। সোমবার দুটি মামলারই শুনানি হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডিএসও নেত্রী সুশ্রীতা সোরেন অভিযোগ করেছিলেন তাঁর শরীরে গলানো মোম ফেলে নির্যাতন করেছেন মহিলা থানার ওসি। বেল্ট দিয়ে মারাও হয় বলে অভিযোগ করেছিলেন। এদিকে অপরাধী লেখা পোস্টার পড়ল ব্রাত্য বসুর পাড়ায়। এসএফআইয়ের তরফে দেওয়া ওই পোস্টারে ব্রাত্য বসুকে অপরাধী বলে উল্লেখ করা হয়েছে।
লেকটাউন, কালিন্দী, দমদম এলাকায় দেওয়া পোস্টারে লেখা হয়েছে ওয়ান্ডেড, যদাবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের ওপর গাড়ি চাপা দিয়ে পলাতক।