গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সুপ্রিম রায়ে স্বস্তিতে আদানিরা, বন্ধ নয় মুম্বাইয়ের ধারাভি প্রকল্প

    সুপ্রিম রায়ে স্বস্তিতে আদানিরা, বন্ধ নয় মুম্বাইয়ের ধারাভি প্রকল্প

    0
    122
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    এখনই ধারাভি পুনরুন্নয়ন প্রকল্পে স্থগিতাদেশ নয়, আদানি গোষ্ঠীকে বড় স্বস্তি দিয়ে জানিয়েছে সুপ্রিম কোট। আদানি গোষ্ঠীর কাজে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোটের দ্বারস্থ হয়েছিল আমিরশাহার সংস্থা সেকলিক টেকনোলজিস কর্পোরেশন। ওই সংস্থার আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সেকলিক গোষ্ঠীর দাবি তাঁরা ধারাভি পুনরুন্নয়নের বরাত পাওয়ার জন্য ৭ হাজার ২০০ কোটি টাকার দরপত্র হেঁকেছিল।
    আদানিরা ওই বস্তি পুনরুন্নয়নের দায়িত্ব পেয়েছে বেআইনিভাবে। ২০২২ সালে এশিয়ার বৃহত্তম বসতি ধারাভির উন্নয়নের ভার দেওয়া হয় আদানি গোষ্ঠীকে। ৫ হাজার ৬৯ কোটি টাকায় বসতি উন্নয়ন প্রকল্পের বরাত পায় ওই শিল্পগোষ্ঠী। সুপ্রিম কোট এদিন মহারাষ্ট্র সরকার এবং আদানি গোষ্ঠীকে নোটিস দিয়েছে। আগামী ২৫-মের মধ্যে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে তাদের। সেইসঙ্গেই সেকলিক গ্রুপকেও শীর্ষ আদালত নিজেদের নতুন দরপত্রের বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিয়ে বলা হয়েছে।