
ফলতায় খড়ের গাদার খুনের কিনারার মধ্যেই উত্তর দিনাজপুরের হেমতাবাদে খড়ের গাদায় তৃণমূল কর্মীর ভাইপোর অর্ধদ্বগ্ধ দেহ উদ্ধার হয়েছে । জানা গিয়েছে বছর ৩৫-র পাপাই ক্ষেত্রী ওরফে বিট্টু শুক্রবার রাতে বাড়ি ফেরেনি। ফোনও সুইচড অফ ছিল। শনিবার সকালে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে খড়ের গাদায় তাঁর দগ্ধ দেহ মেলে। পাপাই সুদের কারবারের পাশাপাশি গাড়ি কেনাবেচা করত।
পাপাইয়ের পিসি সবিতা ক্ষেত্রী ২০১৬-য় বিধানসভা নির্বাচনে হেমতাবাদে তৃণমূল প্রার্থী হয়েছিলেন। শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল পাপাইয়ের । এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে গ্রামের লোকজন খড়ের গাদা জ্বলতে দেখে সন্দেহ হয় । পাশে রাখা ছিল স্কুটি। এরপরেই খড়ের গাদা থেকে পাপাইয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় । ব্যবসাযীক সূত্রতা নাকি রাজনৈতিক কারণ, পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ।








