
নারী দিবস একদিনের উদযাপনের জন্য নয়। প্রত্যেক দিনই মহিলাদের জন্য। আন্তর্জাতিক নারী দিবসে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন মহিলারা দুর্বল, মহিলারা সবক্ষেত্রেই এগিয়ে। শনিবার পথে নেমে নারী দিবস উদযাপন করেছে মহিলা তৃণমূল। শনিবার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছেন মহিলা তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়রা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের মহিলারা শুধু সুরক্ষিতই নন, স্বনির্ভর।
কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী-র মত প্রকল্প মহিলাদের স্বনির্ভরতা দিয়েছে। যা দেশের মধ্যে নজির।
