গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মার্কিন সাহায্য বন্ধ, খরচ কাটছাঁট রাষ্ট্রসঙ্ঘে, কর্মী ছাঁটাই’ও

    মার্কিন সাহায্য বন্ধ, খরচ কাটছাঁট রাষ্ট্রসঙ্ঘে, কর্মী ছাঁটাই’ও

    0
    128
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য বন্ধের ঘোষণার পরেই অর্থ সঙ্কটে পড়েছে রাষ্ট্রসঙ্ঘ। মূলত মার্কিন ডলারে খয়রাতি করা রাষ্ট্রসঙ্ঘ এখন খরচে রাশ টানতে বিপুল পরিমাণে কর্মী ছাঁটাইয়ের কাজ হাত দিয়েছে।
    শুধু তাই নয়, আফগানিস্তান, সুদান ও ইউক্রেন সহ অন্য দেশগুলিতে যে সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, নারী প্রকল্পের কাজ চলে সেগুলিও বন্ধ হতে যাচ্ছে। এছাড়াও রাষ্ট্রসঙ্ঘের তরফে কাজ করা অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকেও সাহায্য গুটিয়ে নেওয়া হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়াতেরেস বলেছেন, আফগানিস্তানের প্রায় ৯০ লক্ষ মানুষ স্বাস্থ্য ও সুরক্ষা পরিষেবা থেকে বঞ্চিত হবেন। ২০২৪ সালে ইউক্রেনের ১০ লক্ষ লোককে নগদ বরাদ্দ করা হয়েছিল, তাও বন্ধ। অন্যদিকে, সুদানের উদ্বাস্তু সমস্যায় যেসব অর্থসাহায্য করা হচ্ছিল তাতেও ঝাঁপ পড়েছে। অন্য জায়গা থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
    প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে যাতে পূর্বেকার মতো আমেরিকার অর্থ সাহায্য পুরোপুরি বন্ধ না হয়ে যায়। যদিও ইতিমধ্যেই বেশ কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের অনেক প্রকল্প ট্রাম্পের এই সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে।