গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International চিনের যুদ্ধ-প্রস্তুতি, হুঁশিয়ারি পেন্টাগনের

    চিনের যুদ্ধ-প্রস্তুতি, হুঁশিয়ারি পেন্টাগনের

    0
    76
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আমেরিকায় চিনা দূতাবাস যুদ্ধ-প্রস্তুতির কথা বলতেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন প্রশাসনও।আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ জানিয়েছেন, তাঁরাও তৈরি রয়েছেন। চিনের সঙ্গে শুল্কযুদ্ধের আবহে আমেরিকার সামরিক সদর দফতর পেন্টাগনের এই বার্তা দু’দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতর আরও বৃদ্ধি করেছে।মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময়ে চিনকে আবার শুল্কযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    চিন-সহ বেশ কিছু দেশের নামোল্লেখ করে তিনি জানিয়েছেন, ওই দেশগুলি আমেরিকার পণ্যে যত বেশি শুল্ক চাপাবে, আমেরিকাও তত শুল্ক চাপাবে। এর পরেই আমেরিকার চীনা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আমেরিকা যদি যুদ্ধই চায়,তা শুল্কযুদ্ধ হোক, বা বাণিজ্যযুদ্ধ কিংবা অন্য কোনও যুদ্ধ, চিন শেষ পর্যন্ত লড়াই করতে তৈরি আছে।সব মিলিয়ে এ বার চিনা দূতাবাসের ওই যুদ্ধ-প্রস্তুতির হুঁশিয়ারির পাল্টা দিয়েছে ট্রাম্পের প্রশাসনও। আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ এক অনুষ্ঠানে বলেছেন, তাঁরাও তৈরি রয়েছেন। যাঁরা শান্তি চায়, তাঁদের যুদ্ধের জন্যও তৈরি থাকতে হয়। কোনও রকমের সংঘাত এড়াতে সামরিক শক্তির প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। পিটের কথায়, এই জন্যই তাঁরা নিজেদের সামরিক শক্তিকে নতুন ভাবে সাজিয়ে তুলছেন।

    চিন বা অন্য কারও সঙ্গে যুদ্ধ প্রতিরোধ করতে গেলে আমেরিকার শক্তিশালী হওয়া দরকার। প্রেসিডেন্ট ট্রাম্প বিলক্ষণ বোঝেন যে এই শক্তির মাধ্যমেই শান্তি আনা সম্ভব। উল্লেখ্য ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পরে চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসাবে আমেরিকার বেশ কিছু খাদ্যপণ্য এবং বস্ত্রের উপর আমদানি শুল্ক বৃদ্ধি করেছে চিন। সব মিলিয়ে শুল্ক এবং পাল্টা শুল্ককে ঘিরে দু’দেশের বাণিজ্যিক এবং কুটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছে।