ট্রাম্প একটা গুন্ডা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

0
105
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ইউক্রেনের ইস্যুতে রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের কড়া সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। ব্রাসেলসে এক বৈঠকে ওয়েভার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা পুরোপুরি ইউরোপের বিপরীতে। ট্রাম্প আসলেই একটা গুন্ডা। খবরে বলা হয়েছে, ট্রাম্পের আচরণ একপাক্ষিক বলেও ইঙ্গিত দিয়েছেন ওয়েভার।

বৈঠকে তিনি ইউক্রেনের প্রতি বেলজিয়ামের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছেন। যদিও আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি।ওয়েভার জানিয়েছেন,আমেরিকা, ন্যাটোর ঐতিহাসিক গুরত্বপূর্ণ মিত্র। একজন প্রেসিডেন্টের জন্য সেটি পরিবর্তন হবে না।