
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইহুদি পড়ুয়াদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অর্থসাহায্য কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। বিশ্ববিদ্যালয় তহবিলের জন্য বরাদ্ধ ৪০ কোটি ডলারে এবার কোপ পরতে চলেছে। অভিযোগ, হামাস-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই বিশ্ববিদ্যালয়ে ইহুদি পড়ুয়াদের ওপরে হামলা হচ্ছে, পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মার্কিন প্রশাসনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইহুদি পড়ুয়াদের টানা হেনস্থা এবং তা আটকাতে কোনও রকম পদক্ষেপ না করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
