গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International বিগ বেনে উঠে প্যালেস্তাইনের পতাকা! গ্রেফতার ১৬ ঘন্টা পর

    বিগ বেনে উঠে প্যালেস্তাইনের পতাকা! গ্রেফতার ১৬ ঘন্টা পর

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    ব্রিটেনের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনেস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ার বা বিগ বেনে উঠে প্যালেস্তাইনের পতাকা উড়িয়েছিলেন এক ব্যক্তি। প্যালেস্তাইনকে মুক্ত করার স্লোগানও দিয়েছিলেন। সেই ঘটনার ১৬ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর তাঁকে গ্রেফতার করেছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তবে বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি তিনি।
    জানা গিয়েছে, শনিবারের এই ঘটনার পর থেকেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় ব্রিটিশ পার্লামেন্ট ভ্রমণের ব্যবস্থা। ওই ব্যক্তিকে গ্রেফতারের পরে সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে।