গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ৫ বছরের নাবালিকা ধর্ষণ! উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়  

    ৫ বছরের নাবালিকা ধর্ষণ! উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়  

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স

    ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশজুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। রবিবার সকালেও ঢাকার রাস্তায় ছাত্রীদের বিরাট মিছিল দেখা গিয়েছে। ছাত্রীদের মিছিলে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বর। বাংলাদেশে কোনও আইন-শৃঙ্খলা নেই, বলছে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রীরা। রবিবার লাঠি মিছিলে অংশ নেন সকলে। বাংলাদেশের মাটিতে ধর্ষকদের কোনও ঠাঁই নেই। এই মর্মে স্লোগান ওঠে মিছিলে। 

    সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে। সম্প্রতি ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তাল হয় বাংলাদেশ। আন্দোলনকারীদের দাবি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই অবস্থা! তাই সেদিকে আগে নজর দেওয়া উচিত সরকারের। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে অশান্তির মাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

    দাপট বেড়েছে কট্টরপন্থীদের। সীমান্ত সমস্যা থেকে আন্তর্জাতিক নানা ইস্যু, বারবার প্রশ্নের মুখে পড়েছে নতুন অন্তর্বর্তী সরকারের ভূমিকা।