বাল্যবিবাহের হার বেশি বাংলাদেশে, কমেছে ভারতে 

0
349
ছবি সৌজন্যে : এক্স
এশিয়ার মধ্যে ভারতে বাল্যবিবাহের হার কমলেও, উদ্বেগজনক ভাবে তা বৃদ্ধি পেয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। রাষ্ট্রপু‌ঞ্জের শাখা সংগঠন ইউনিসেফের এক রিপোর্টে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে ২০-২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে ৫০ শতাংশের বেশি মহিলারই বাল্যবিবাহ হয়েছে, যা এই মুহূর্তে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তবে, বিশ্বব্যাপী গত আড়াই দশকে বাল্যবিবাহের সার্বিক প্রবণতা কিছুটা কমেছে।
আগে প্রতি চার জনের মধ্যে এক জন নাবালিকার বিয়ে হত। এখন তা কমে দাঁড়িয়েছে প্রতি পাঁচ জনের মধ্যে এক জন। ভারতে বর্তমানে বাল্যবিবাহের হার ২৩ শতাংশ।ইউনিসেফের ওই রিপোর্টে বলা হয়েছে, মহিলাদের স্বল্প বয়সে গর্ভধারণের নেপথ্যেও অন্যতম একটি কারণ বাল্যবিবাহ। এ ক্ষেত্রেও বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে। বাংলাদেশে বর্তমানে ২০-২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে ২৪ শতাংশ মহিলাই ১৮ বছর বয়সের আগে সন্তান প্রসব করেছেন।
বয়ঃসন্ধিকালে ১৫-১৯ বছরের মধ্যে গত এক বছরে সঙ্গীর যৌন হিংসার শিকার হয়েছেন ২৮ শতাংশ মহিলা। শিশুদের অধিকার নিয়ে কাজ করা ইউনিসেফের ওই রিপোর্টে ভারতের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাল্যবিবাহ রুখতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায়। গত আড়াই দেশে দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার ৫৪ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে।