গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National আবগারি দুর্নীতি ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতে ইডি হানা

    আবগারি দুর্নীতি ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতে ইডি হানা

    0
    147
    ছবি সৌজন্যে : এক্স
    ছত্তীশগঢ়ের আবগারি দুর্নীতি মামলার তদন্তে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যের বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি সূত্রে খবর, ছত্তীশগঢ়ের মোট ১৪টি জাযগায়  একসঙ্গে তল্লাশি চালায় । ২০০২ সালের মে মাসে আর্থিক নয়ছয়  প্রতিরোধ আইনে একটি মামলার তদন্ত করেছিল আয়কর দফতর। ওই মামলার তদন্তে নেমে আবগারি দুর্নীতির খোঁজ পায় ইডি। আগেই বিবৃতি দিযে ইডি জানিয়েছিল, ছত্তীশগঢ়ে প্রতিটি মদের বোতল বিক্রিতে দুর্নীতি হয়েছে।
    মদ ব্যবসা থেকে অবৈধ ভাবে টাকা তোলা হয়েছে । ওই দুর্নীতি মামলার তদন্তে আগেই বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে ইডি। ধৃতদের তালিকায রয়েছেন রাজ্যের বেশ কয়েক জন সরকারি আধিকারিক এবং ব্যবসাযী। ২১০০ কোটি টাকারও বেশি অঙ্কের তছরুপ হয়েছে  বলে সন্দেহ করেছে ইডি। বেশ কয়েক জন রাজনৈতিক নেতা, আমলা এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ওই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
    যদিও ইডি অভিযান নিয়ে  চক্রান্তের অভিযোগ করেছেন  ভূপেশ বাঘেল। তিনি জানিয়েছেন, মিথ্যা মামলা সাত বছর ধরে চলার পরে আদালত খারিজ করে দিয়েছে । তারপরেই ভিলাইয়ে  বাড়িতে ইডির অতিথিরা প্রবেশ করেছেন বলে দাবি বাঘেলের।