গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মা ক্যান্টিনে উপকৃত ৭ কোটিরও বেশি মানুষ : ফিরহাদ 

    মা ক্যান্টিনে উপকৃত ৭ কোটিরও বেশি মানুষ : ফিরহাদ 

    0
    79
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৭ কোটিরও বেশি মানুষ পেট ভরিয়েছেন মা ক্যান্টিনে। বিধানসভায় পরিসংখ্যান দিয়ে এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানিয়েছেন, ৩৩টি জেলা হাসপাতালে মা ক্যান্টিন চলছে।
    যার জন্য প্রায় ১২৯ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। ২১.৩৯ লক্ষ মানুষ প্রতি মাসে ডিম ভাত খান মা ক্যান্টিং থেকে। প্রায় ৭ কোটি ২৯ লক্ষ মানুষ এখনও পর্যন্ত এই ক্যান্টিনে খাওয়াদাওয়া করেছেন। এখানে বলে রাখা দরকার, প্রথমে মাত্র ৩২টি ক্যান্টিন নিয়ে চালু হয়েছিল এই প্রকল্প।
    ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে হয় ২১২টি। বর্তমানে রাজ্যে মা ক্যান্টিন-এর সংখ্যা ক্রমেই বাড়ছে।