
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ইউজারদের জন্য লাইভ আপডেটস নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল।আমেরিকার ওয়েবসাইট বলছে, নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ১৬ ইউজাররা গুগল ম্যাপস থেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় দেখতে পারবেন।এরই মধ্যে অ্যান্ড্রয়েড ১৬ বেটা ২.১ ভার্সন ইউজাররা পরীক্ষামূলকভাবে সুবিধাটি পরখ করতে পারছেন।গুগলের তথ্যমতে, লাইভ আপডেটস সুবিধা চালু হলে ইউজাররা গুগল ম্যাপসের বিভিন্ন কাজ করা অবস্থাতেও নোটিফিকেশনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে পারবেন।
অ্যাপলের লাইভ অ্যাকটিভিটিজ সুবিধা কাজে লাগিয়ে আইফোনের লকস্ক্রিন ও ডাইনামিক আইল্যান্ডে রিয়েল-টাইম তথ্য দেখা যায়। লাইভ আপডেটস সুবিধাও অ্যাপলের লাইভ অ্যাকটিভিটিজের মতো গন্তব্য পৌঁছানোর সম্ভাব্য সময় জানাবে।এক রিপোর্টে বলা হয়েছে, গুগল ম্যাপসে লাইভ ইনফো নামের একটি অপশন পরীক্ষামূলকভাবে অ্যাড করা হয়েছে। এটি চালু থাকলে স্ট্যাটাস বার ও লকস্ক্রিনের লেটেস্ট আপডেট তথ্য দেখা যাবে। বর্তমানে অলওয়েজ-অন ডিসপ্লে অপশনে গুগল ম্যাপসের নোটিফিকেশন কার্যক্রম সীমিত পরিসরে দেখা যাচ্ছে।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের সঙ্গে বিল্টইনভাবে গুগল ম্যাপসের লাইভ আপডেটস সুবিধা ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমটি আগামী জুন মাসে লঞ্চ করা হতে পারে বলে জানিয়েছে গুগল। তাই ধারণা করা হচ্ছে, লাইভ আপডেটসের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুগল ম্যাপসে আরও নতুন সুবিধা অ্যাড করতে পারে গুগল।








