গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata জাতীয় গ্রন্থাগার : তরজায় ফিরহাদ-অশোক 

    জাতীয় গ্রন্থাগার : তরজায় ফিরহাদ-অশোক 

    0
    85
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আলিপুরের জাতীয় গ্রন্থাগারের ভগ্নদশা নিয়ে বিধানসভার অভ্যন্তরে তরজায় জড়িয়েছেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম ও বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি।
    বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আলিপুরের জাতীয় গ্রন্থাগারের ভগ্নদশা নিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। জবাবে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের অধীনস্ত। সেখানে রাজ্যের কিছু করার নেই। এরপরই বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি বলেছেন, এখন রাজ্য সরকার কিছু করছে না। এরপর যদি জাতীয় গ্রন্থাগার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন সরকার বলবে কেন্দ্র চক্রান্ত করে জাতীয় গ্রন্থাগার সরিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে আমরা-ওরার রাজনীতির অভিযোগ আনেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অশোক লাহিড়ীর উদ্দেশে বলেছেন, আগে জাতীয় গ্রন্থাগার এ কোনও অনুষ্ঠান হলে রাজ্যকে আমন্ত্রণ জানানো হতো।
    কিন্তু ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে আর স্থানীয় বিধায়ক বা সাংসদ কাউকেই ডাকা হয় না। এমনকি অনুষ্ঠানের সময় সিআইএসএফ দিয়ে বাড়তি পাহারার ব্যবস্থা করা হয়। যা দেখলে জাতীয় গ্রন্থাগার নয়, মনে হবে যেন কোনও কেন্দ্রীয় শাসিত অঞ্চল।