গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল পার্টি অফিসে মহিলাকে ধর্ষণ, বিক্ষোভে অগ্নিমিত্রা

    তৃণমূল পার্টি অফিসে মহিলাকে ধর্ষণ, বিক্ষোভে অগ্নিমিত্রা

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মেদিনীপুরের নারায়ণগড়ে মহিলা বিজেপি কর্মীকে তৃণমূল পার্টি অফিসে ধর্ষণের অভিযোগে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

    এই ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার মেদিনীপুরের জেলা শাসকের অফিসের সামনে অভিযুক্ত ব্লক সভাপতির গ্রেফতারির দাবিতে প্ল্যাকার্ড-ব্যানার হাতে অগ্নিমিত্রার নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যত টেনে-হিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। যদিও ফের তিনি জেলাশাসকের অফিসের বাইরে বসে যান। তাঁদের একটাই দাবি অবিলম্বে অভিযুক্ত লক্ষ্মীকান্ত-কে গ্রেফতার করতে হবে। এরপরই পুলিশ জনা ৩০ বিজেপি কর্মীকে আটক করে নিয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নির্যাতিতা বিজেপি করেন বলে দাবি ভারতীয় জনতা পার্টির। এদিকে, এই ঘটনায় নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার পর হাসপাতালের তরফে জানানো হয়েছে, নির্যাতিতা ওই মহিলার শরীরে কোনও যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।

    পাশাপাশি এই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশদিয়েছে জাতীয় মহিলা কমিশন। বিষয়টি উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।