
এবার ছত্তিশগঢ়ে আবগারি দুর্নীতি মামলার তদন্তে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে ইডি আধিকারিকদের।
অভিযোগ হামলাকারীরা কংগ্রেস সমর্থক। সোমবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল তাঁর ছেলে চৈতন্যের বাড়ি সহ মোট ১৪ জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই অভিযান চলাকালীনই ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৮ থেকে ২০১৩ পর্যন্ত ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ছিলেন ভূপেশ। কিন্তু ২০২৩-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর কুর্সি হারান তিনি। উল্লেখ্য, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং তাঁর ছেলের বাড়িতে ইডি অভিযানের তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস সহ বিরোধীরা। বিরোধীদের উপর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ কুমারী সেলজ্জা। তাঁর দাবি, এজেন্সির ভয় দেখিয়ে কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না।
বর্তমানে পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে ভূপেশ বাঘেল। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির দাবি, অভিযানের মানেই তিনি অভিযুক্ত নন।
