গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইন্দ্রানুজ

    হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইন্দ্রানুজ

    0
    83
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়। ঘটনার ১০ দিন পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
    পরিবার জানিয়েছে, এখন বাড়িতেই বাকি চিকিৎসা হবে। তাঁর হাতের কব্জি, বাঁ চোখ এবং পায়ে এখনও সমস্যা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও মাসখানেক লাগবে বলে জানিয়েছে পরিবার।গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়েছিলেন। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময়েই জখম হন ইন্দ্রানুজ রায়।
    অভিযোগ ওঠে, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন। তার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ইন্দ্রানুজ। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ছ’সদস্যের মেডিক্যাল দল গঠন করা হয়েছিল।