গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata যাদবপুরের ক্যাম্পাসের দেওয়ালে আজাদ কাশ্মীর, মামলা পুলিশের

    যাদবপুরের ক্যাম্পাসের দেওয়ালে আজাদ কাশ্মীর, মামলা পুলিশের

    0
    226
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজাদ কাশ্মীর দেওয়াল লিখনে এবার মামলা দায়ের করেছে পুলিশ। কোথাও আজাদ কাশ্মীরের দাবি, কোথাও আবার ফ্রি প্যালেস্তাইনের স্লোগান।
    দেওয়ালে লেখা হয়েছে মণিপুর, হাসদেও, জোশীমঠ থেকে দেউচা পাঁচামির প্রসঙ্গও। বিষয়টি নিয়ে বাম ছাত্রদের বিরুদ্ধে সরব হয় তৃণমূল, বিজেপি দুই পক্ষই। ১১ দিন ধরে অচলাবস্থা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার সেখানে দেওয়াল লিখন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যাদবপুর ক্যাম্পাসে প্রযুক্তি ভবনের ৩ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেওয়াজুড়ে এই ধরণের স্লোগান লেখা হয়েছে। দেওয়াল লিখনের পাশেই রয়েছে কার্ল মার্ক্সের ছবি। দেওয়ালের অন্যদিকে লেখা রয়েছে পিডিএসএফ। ছাত্র সংগঠন প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন এই দেওয়াল লিখনের বিষয়টি অস্বীকার করেছে। যদিও তাদের দাবি দেওয়াল লিখনটি দেড়-দুই বছরের আগেকার। এরপরেই এই সংগঠনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ।
    জানা গিয়েছে পিডিএসএফ সদস্যদের নামের তালিকা তৈরি করেছে পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র, বিচ্ছিন্নতাবাদী কাজে উস্কানির অভিযোগে মামলা করা হয়েছে।