গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata আবাসের নামে নির্যাতন কিশোরীকে, ‘দুয়ারে ধর্ষণ’, তোপ সুকান্ত-র

    আবাসের নামে নির্যাতন কিশোরীকে, ‘দুয়ারে ধর্ষণ’, তোপ সুকান্ত-র

    0
    89
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    আবাসের নামে নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রীর ছেলের বিরুদ্ধে। বিষয়টিকে দুয়ারে ধর্ষণ মডেল বলে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
    তিনি লিখেছেন নারী সম্ভ্রম লুন্ঠনকারী তৃণমূলের জমানায় কোন অন্ধকারাচ্ছন্ন পশ্চিমবঙ্গে স্ত্রী মেয়েকে নিয়ে বসবাস করতে হচ্ছে বাঙালিকে। মালদহের যদুপুরে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ফেরার তৃণমূল নেত্রীর ছেলে। জানা গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল কর্মী অমল মণ্ডল। তাঁর মা আদুরী মণ্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্য।
    বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা বলতে সোমবার নির্যাতিতার বাড়িতে গিয়েছেন অমল। বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।