
যাদবপুর ক্যাম্পাসে কি ঘটেছিল। তিনদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বয়ান নিয়েছে কলকাতা পুলিশ। এমনটাই খবর। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী।
সেই সময় ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে আন্দোলকারীদের অভিযোগ ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র। অশান্তিতে আহত হন আরেক ছাত্রও। এরপর যাদবপুরকাণ্ডে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। আহত ইন্দ্রানুজ রায়ের অভিযোগে কেন এফআইআর হয়নি তা নিয়ে কলকাতা হাইকোর্টের ভর্ত্সনার মুখে পড়ে পুলিশ।
এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে ইন্দ্রানুজের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। এরপরেই ব্রাত্য বসু, তাঁর গাড়ির চালক, ওমপ্রকাশ মিশ্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
