বালুরঘাট এক্সপ্রেসকাণ্ডে নির্যাতিতার বাড়িতে জাতীয় মহিলা কমিশন

0
194
ছবি সৌজন্যে : নিজস্ব
বালুরঘাট এক্সপ্রেসে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আগেই মামলা হয়েছে। এবার নির্যাতিতার বাড়িতে গিয়ে দেখা করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
তিনি বলেছেন কলেজ ছাত্রী ওই মেয়েটি প্রতিবাদকে একটা কমিউনাল কালার দেওযার চেষ্টা হয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে নতুন একটি মামলা করা হয়েছে। পাশাপাশি সত্যতা জানতে সাইবার ক্রাইম অফিসারদের সঙ্গে কথা হয়েছে। অর্চনা মুজমদার জানিয়েছেন তাঁরাও একটি এফআইআর দায়ের করেছে। অর্চনা মজুমদার জানিয়েছেন কলেজ ছাত্রী মেয়েটিকে ভরসা দিতেই তিনি তাঁর বাড়িতে এসেছেন। পাশাপাশি সমাজকে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে যাতে ছাত্রীরা নির্ভয়ে পড়াশোনা করতে পারে। নবদ্বীপ থেকে বালুরঘাট যাওয়ার পথে এক প্রৌঢ় মহিলার অশালীন ছবি তুলছিলেন বলে অভিযোগ।
বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করেন ওই মহিলা। এরপরেই অভিযুক্তকে বেশ কয়েকটি চড় মারেন। এই ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।