মার্কিন মদে ১৫০% শুল্ক, ভারতকে তোপ আমেরিকার 

0
108
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকান অ্যালকোহল ও কৃষি পণ্যের উপর শুল্ক আরোপের জন্য ভারতের কড়া সমালোচনা করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তাঁর সংযোজন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন।ক্যারোলিন বলেছেন, মার্কিন মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক ধার্য করে ভারত।
এর ফলে কেন্টাকির বোরবন হুইস্কি রফতানির করা কঠিন হয়ে পড়ে ভারতে। একইসঙ্গে কৃষিপণ্যের ওপর ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। এর আগে লাগাতার ভারতীয় শুল্ক নিয়ে মন্তব্য করে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও, শুল্ক কমের দাবি অস্বীকার করা হয়েছে ভারতের তরফে। ভারতের পাশাপাশি ক্যাথেরিনের নিশানায় ছিল আমেরিকার প্রতিবেশী দেশ ক্যানাডাও। এদিকে, আমেরিকার পাল্টা এবার মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন।
২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ বাতিল করা হবে।