
মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলায়, আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেছেন বিরোধী দলনেতা হিসেবে তাঁর অপরাধ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় আসার বিষয়টিও ভোটব্যাঙ্ক ইস্যু বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অভিযোগের সুরে বলেছেন এমনিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় আসেন না।
প্রশ্নোত্তর পর্বে থাকেন না। বিধানসভাকে গুরুত্ব দেন না। আর বুধবার ভোটব্যাঙ্ক বাঁচাতে চলে এসেছেন। ৩৩ শতাংশ ভোট সুরক্ষিত করতে হবে বলে। তাই লুকিয়ে লুকিয়ে এসেছেন বিধানসভায়।
