
৫২ বছর পর ‘২৪ সালের সাহিত্য অকাদেমি পুরস্কারে নেই পশ্চিমবঙ্গের কোনও সাহিত্যিক। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে সাহিত্যমহলে।
প্রশ্ন উঠছে, দিল্লি এবং পশ্চিমবঙ্গের রাজনীতির টানাপড়েনের কারণেই কি পশ্চিমবঙ্গকে সাহিত্য অকাদেমি পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত? অকাদেমির সভাপতি মাধব কৌশিক বলেছেন, কিছু টেকনিক্যাল কারণে এ বার তা সম্ভব হয়নি। সাহিত্য অকাদেমির সচিব পদে রয়েছেন কে শ্রীনিবাস রাও। সাহিত্য অকাদেমির তরফে যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে এ বার মোট ২৩টি ভাষার সাহিত্যিককে পুরস্কার দেওয়া হয়েছে।
গত দু’দিন ধরে দিল্লিতে সাহিত্য অকাদেমির উৎসব চলছে। সেখানেই গত বছরের সাহিত্যসৃষ্টির নিরিখে এই পুরস্কার দেওয়া হয়েছে।







