গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International বিস্ফোরক জ্যাকেট পরে বিদ্রোহীরা! বাধা পাচ্ছে নিরাপত্তাবাহিনী

    বিস্ফোরক জ্যাকেট পরে বিদ্রোহীরা! বাধা পাচ্ছে নিরাপত্তাবাহিনী

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের বালুচিস্তানে জাফর এক্সপ্রেস বিদ্রোহীদের দখলে। এখনও সেখানে পণবন্দিরা আটকে রয়েছেন।
    তাঁদের উদ্ধার করতে পদে পদে বাধা পাচ্ছেন নিরাপত্তাবাহিনীর আধিকারিকেরা। কারণ, বিদ্রোহীরা পণবন্দিদের ঘিরে রয়েছেন। তাঁদের পরনে বিস্ফোরক ভর্তি জ্যাকেট। আত্মঘাতী সেই পোশাক পরেই তাঁরা পাক নিরাপত্তাবাহিনীর মোকাবিলা করছেন। অনেক ক্ষেত্রে নিরপরাধ যাত্রীদের মানবঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। বালুচিস্তানের বিদ্রোহীরা জানিয়েছেন, ১০ জন পণবন্দিকে হত্যা করা হয়েছে। এখনও তাঁদের দখলে মহিলা ও শিশু-সহ ২১৪ জন। পাক নিরাপত্তাবাহিনীকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। পাকিস্তানের সরকারের তরফে এই আক্রমণকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বালুচিস্তানের বোলান জেলায় একটি সুড়ঙ্গে ঢোকার মুখে যখন জাফর এক্সপ্রেসটিকে অপহরণ করা হয়, তখন ওই ট্রেনে ছিলেন অন্তত ৪৫০ জন। বুধবার পর্যন্ত ২০০ জন বেশি যাত্রীকে বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। তাদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৩০-র বেশি বিদ্রোহী।
    এই আক্রমণের দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। যাত্রীদের পণবন্দি করে তারা পাকিস্তানের জেল থেকে বন্দি বিনিময়ের দাবি জানিয়েছে।