গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Kolkata যাদবপর বিশ্ববিদ্যালয়ে আউটপোস্ট তৈরিতে চিঠি পুলিশের

    যাদবপর বিশ্ববিদ্যালয়ে আউটপোস্ট তৈরিতে চিঠি পুলিশের

    0
    78
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ক্যাম্পাসের কোন জায়গায় আউটপোস্ট তৈরি হবে, সেই জায়গা চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে লালবাজার।
    বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রবেশে দিনকয়েক আগেই বিতর্ক তৈরি হয়। এবার যাদবপুরকাণ্ডের জেরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এই মর্মে যাদবপুরের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়েছে। ক্যাম্পাসের কোন জায়গায় আউটপোস্ট করা যায়, সেই জায়গা চিহ্নিত করতে বলেছে কলকাতা পুলিশ। আউটপোস্ট তৈরি হলে যেকোনও পরিস্থিরি মোকাবিলায় ২৪ ঘণ্টাই পুলিশ থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পয়লা মার্চ ওয়েবকুপার বার্ষিক সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যাদবপুর ক্যাম্পাসে অশান্তি বাধে।
    ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বামেদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। এরপরেই শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য গাড়ির ধাক্কায় ছাত্র জখম হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতি তপ্ত হয়ে ওঠে।