গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International বিদ্রোহীরা নিহত, উদ্ধার ৩০০-র বেশি যাত্রী, জানাল পাক সেনা

    বিদ্রোহীরা নিহত, উদ্ধার ৩০০-র বেশি যাত্রী, জানাল পাক সেনা

    0
    2764
    ছবি সৌজন্যে : এক্স
    বালোচিস্তানে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। মুক্ত করা হয়েছে ৩০০-র বেশি পণবন্দিকে। বিদ্রোহীরা সকলেই নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছেন পাকিস্তান সেনার এক আধিকারিক। অভিযানে পাক সেনার ২৮ জন সদস্যের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ৩৪৬ জন পণবন্দিকে মুক্ত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ৩০ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। 
    বুধবার বিদ্রোহীরা দাবি করেছিলেন, তাঁরা ৫০ জন যাত্রীকে হত্যা করেছেন। সরকার তাদের কথা না-মানলে বাকিদেরও হত্যা করা হবে। ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন বিদ্রোহীরা। মঙ্গলবার থেকেই পণবন্দিদের মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল পাক নিরাপত্তা বাহিনী। মুহুর্মুহু গুলির লড়াই চলছিল। তবে বিস্ফোরক ভর্তি জ্যাকেট পরে মহিলা এবং শিশুদের মানবঢাল বানিয়ে লড়ছিলেন বিদ্রোহীরা।
    পণবন্দিদের নিয়ে যাওয়া হয়েছিল দুর্গম পাহাড়ি এলাকায়। ফলে অভিযানে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত বিদ্রোহীদের হত্যা করে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পাক বাহিনী।কত যাত্রীর মৃত্যু হয়েছে, এখনও পর্যন্ত পাক কর্তৃপক্ষের তরফে সেই সংখ্যা প্রকাশ করা হয়নি।