গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology বিশ্বে স্মার্টওয়াচের বিক্রি কমলো

    বিশ্বে স্মার্টওয়াচের বিক্রি কমলো

    0
    2031
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রথমবারের মতো বিশ্বজুড়ে স্মার্টওয়াচের বিক্রি কমলো।বাজারে শীর্ষস্থানীয় স্থান ধরে রাখা অ্যাপলের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে উঠে এসেছে নতুন এক পরিসংখ্যানে।বলা হচ্ছে,আগের বছরের চেয়ে ২০২৪ সালে ৭ শতাংশ কম ডিভাইস বাজারে গিয়েছে।আর ওই সময়ের মধ্যে অ্যাপল ওয়াচের চালান কমেছে ১৯ শতাংশ।এ মন্দার জন্য বাজারে আসা অ্যাপলের শেষ বিভিন্ন ডিভাইসে নতুন ফিচার না থাকাকে দায়ী করা হচ্ছে।

    দীর্ঘদিনের গুঞ্জন থাকা অ্যাপলের উচ্চমানের আল্ট্রা থ্রি মডেলের স্মার্টওয়াচও এখনও বাজারে আসেনি।বলা হচ্ছে,সেটাও একটা কারণ। স্মার্টওয়াচের বিক্রি সচচেয়ে বেশি কমেছে উত্তর আমেরিকায়।এখানে আল্ট্রা থ্রি মডেল বাজারে না আসা ও এস ১০ স্মার্টওয়াচের ফিচার তেমন আপগ্রেড না হওয়ার কারণে গ্রাহকরা নতুন ওয়াচ কিনতে আগ্রহ হারিয়েছেন।

    বলা হচ্ছে,আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন,যেখানে নতুন ও রোমাঞ্চকর গ্যাজেট থেকে এখন দৈনন্দিন ডিভাইসে পরিণত হয়েছে স্মার্টওয়াচ।বছরের পর বছর ধরে এর ফিচারে তেমন নাটকীয় পরিবর্তন হচ্ছে না।সার্বিকভাবে স্মার্টয়াচের বিক্রি কমলেও গত বছর শাওমি, হুয়াওয়ে ও ইমো’র মতো চীনা ব্র্যান্ডের তৈরি বিভিন্ন স্মার্টওয়াচের বিক্রি ব্যাপকহারে বেড়েছে।